মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার দুই কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্তও চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা, কনস্টেবল ফজলুর রহমান, কনস্টেবল আব্দুর রউফ এবং থানার পিকআপভ্যান চালক লিটন।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গত ২১ মে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দায়িত্ব পালনকালে একজন মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে হাইওয়ে পুলিশ সুপার সংশ্লিষ্ট সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রত্যাহার করা সদস্যদের বগুড়া রিজিয়ন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা পূর্বের কর্মস্থলে দায়িত্ব পালন করবেন না।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গত ২১ মে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দায়িত্ব পালনকালে একজন মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে হাইওয়ে পুলিশ সুপার সংশ্লিষ্ট সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রত্যাহার করা সদস্যদের বগুড়া রিজিয়ন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা পূর্বের কর্মস্থলে দায়িত্ব পালন করবেন না।হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে রিজিয়নে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে মোটরসাইকেল চালকের পরিচয় বা অভিযোগ দাখিলের পদ্ধতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অনিয়ম বা অসদাচরণের অভিযোগের ক্ষেত্রে প্রশাসনিক তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। বর্তমান ঘটনাতেও তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।